বেনাপোলে ককটেল বিস্ফোরণে দেয়াল ধস

বেনাপোলের ছোটআঁচড়া মোড়ে একটি ট্রান্সপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণে একটি দেয়াল ধসে পড়েছে।

এ ঘটনায় চারটি ককটেল এবং চারটি হাত বোমসহ লিটন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, বৃহস্পতিবার ভোরে আলিফ ট্রান্সপোর্টে একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আগুন লাগলে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: শিশু হত্যার পর মায়ের আত্মহত্যা

এই অফিসে আলিফ ট্রান্সপোর্ট নামে ট্রাক ও গাড়ি ভাড়া দেয়ার ব্যবসা করতেন লিটন নামে এক ব্যক্তি। ঘটনার পর চারটি ককটেল এবং চারটি হাত বোমাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।


একাত্তর/আরএ