কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রিন্টিং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নিউমার্কেট এলাকার আন্ডারগ্রাউন্ডে আনিকা প্রিন্টিং প্রেসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিন্টিং ব্যবসায়ী আনিকা প্রিন্টিং প্রেসের মা‌লিক মো. সোহাগ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের গোরফান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী আবু মুছা জানান, সকাল ১০টার দিকে সোহাগ তার দোকানে প্রবেশ করে। একপর্যায়ে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে মেশিনের ওপর পা রাখলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গড়াই নদীতে নিখোঁজ ঢাবি ছাত্রের মরদেহ উদ্ধার

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনার বিষয়‌টি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ