নওগাঁর সাপাহারে উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় প্রজাতীর ভারতীয় সন্ধি কচ্ছপ ঐতিহ্যবাহী জবই বিলে অবমুক্ত করা হয়েছে।
রোববার বিকেলে এই কচ্ছপকে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যহ আল মামুন, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু, জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দসহ অন্যরা।
জানা গেছে গত ২৩ জুন উপজেলার আইহাই ইউনিয়নের জেলেদের জালে প্রায় বিলু্প্ত প্রজাতির কচ্ছপটি উঠে আসে। এ সময় আশড়ন্দ উত্তর পাড়া গ্রামের লিটন হোসেন জেলেদের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। সংবাদ পেয়ে জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সদস্যগণ সেখানে দেখেন যে কচ্ছপটি একটু অসুস্থ। পরে বিষয়টি বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর হোসেনকে অবগত করা হয়।
জাহাঙ্গীর হোসেন জানান, উদ্ধারকৃত কচ্ছপটি প্রায় বিলুপ্ত প্রজাতীর ভারতীয় সন্ধি কচ্ছপ। তিনি মনে করছেন ভারত থেকে পূর্সোণভবা নদী দিয়ে পানিতে স্নোতে বাংলাদেশে ভেসে এসেছে।
জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ জানান, সংগঠনের সদস্যগণ কচ্ছপটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। উদ্ধারকৃত কচ্ছপটি একটু সুস্থ হলে আইহাই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী জবই বিলে কচ্ছপটিকে অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যহ আল মামুন বলেন, এই বিলের আরো বেশি কচ্ছপ অবমুক্ত করতে হবে। পাখির পাশাপাশি বিলের জলে বিভিন্ন প্রাণি যেন পানির ভারসাম্য রক্ষা করতে পারে।
তিনি এমন বিলুপ্ত সন্ধি কচ্ছপসহ সকল বিলুপ্তপ্রায় প্রাণি রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
একাত্তর/এআর