নওগাঁর জবই বিলে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১১:২১ পিএম

নওগাঁর সাপাহারে জবই বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার জবই গ্রামে জবই বিলের সেলফি পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।

নিহত শিশু জিহাদ হোসেন (৬) উপজেলার মহিষডাঙা গ্রামের শাহিন আলমের ছেলে ।

শিশু জিহাদের পরিবার জানায়, শিশুটি তার বাবা-মার সাথে জবই গ্রামে নানা-নানীর বাড়িতে বেড়াতে আসে। দুপুর একটার দিকে আরও কয়েকজন শিশুর সাথে বিলে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায় জিহাদ। পরে অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করে। শিশুটিকে পাওয়া গেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গুইমারায় রাস্তার পাশ থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেয়া হয়েছে।


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর