সুস্থ হয়ে বনে ফিরলো সেই গন্ধগোকুল

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:৩১ পিএম

রাজবাড়ীতে আহত অবস্থায় উদ্ধারের আটদিন পর একটি গন্ধগোকুল (স্থানীয়ভাবে যাকে 'গাছ খাটাশ' বলা হয়) অবমুক্ত করা হয়েছে। 

শনিবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর এলাকার বনাঞ্চলে এটিকে অবমুক্ত করা হয়।

রাজবাড়ীর স্বেচ্ছাসেবী সংগঠন আরাম ঘরের প্রতিষ্ঠাতা সাংবাদিক লিটন চক্রবর্তী বলেন, আটদিন আগে শ্রীপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় গন্ধগোকুলটি আহত হয়। এটির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে এটিকে উদ্ধার করে জমিদার বাড়ি জীববৈচিত্র রক্ষা কমিটির আশ্রয়ে নিয়ে আসা হয়। রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুকের পরামর্শে প্রাণীটির চিকিৎসা করা হয়। সুস্থ হয়ে উঠলে শনিবার বিকেলে এটি অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, গন্ধগোকুল বা গাছ খাটাশ একটি বিলুপ্তপ্রায় প্রাণী, যা সাধারণত খেজুর ও তালের রস, বিভিন্ন ফলমূল এবং ফসলের ক্ষতিকর পোকা খেয়ে জীবনধারণ করে। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এ প্রাণীর শরীর থেকে পোলাও চালের মতো গন্ধ বের হয়।

গন্ধগোকুলটি অবমুক্ত করার সময় আরাম ঘরের জীববৈচিত্র রক্ষা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দিলু, আরাম ঘর শিশু নিকেতনের সংগীত শিক্ষক রেজওয়ান হোসেন ও নাট্যশিল্পী শাহ মো. আলমগীর উপস্থিত ছিলেন।

আরবিএস
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর