কপালে দুই চোখ নিয়ে জন্মালো ছাগলের বাচ্চা

দিনাজপুরের কাহারোল উপজেলার খোশালপুর গ্রামের কৃষক বাবুল রায়ের বাড়িতে জন্ম হয়েছে অস্বাভাবিক ছাগলের বাচ্চা। স্বাভাবিক চোখ এর স্থলে কপালে দুইচোখ নিয়ে জন্মেছে।

জন্মের পর স্বাভাবিকভাবে বেচে আছে। শারীরিক কোন জটিলতা দেখা যায়নি। বিস্ময়কর ছাগলের বাচ্চাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দেখতে ভিড় করছে লোকজন।

দিনাজপুরের কাহারোল উপজেলার খোশালপুর গ্রামের কৃষক বাবুল রায়। সংসারের সচ্ছলতা বাড়াতে শুরু করেন ছাগল লালন-পালন।

কয়েকদিন আগে কপালে দুই চোখওয়ালা বাচ্চা প্রসব করেছে তার একটি ছাগল। অদ্ভুত এই ছাগলের বাচ্চা নিয়ে হতাশায় আছে বাবুল রায়ের পরিবার।

বাচ্চাটিকে চামচ দিয়ে দুধ খাওয়ান বাবুলের স্ত্রী। তবে, এমন ছাগলের বাচ্চা নিয়ে এলাকার মানুষের আগ্রহের কমতি নেই। দূর-দূরান্ত থেকে দেখতে আসছেন তারা।

ছাগলের বাচ্চার কপালে চোখকে জন্মগত ত্রুটি বলেন অনেকেই। আবার একে অলৌকিক ঘটনা বলছেন কেউ কেউ।

বাবুল রায়ের পরিবারও একে ছাগলের জন্মগত ত্রুটি মনে করেন। তাই এর চিকিৎসায় প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতা চান তারা।

আরও পড়ুন: ঝালকাঠিতে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত

অবশ্য ত্রুটি নিয়ে জন্মালেও ছাগলের বাচ্চাটির আর কোন শারীরিক সমস্যা নেই। দিব্যি সুস্থ আছে বাচ্চাটি। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েও উঠছেন।

একাত্তর/আরএ