বিরামপুর সীমান্তে বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে বিএসএফের পুশইন ব্যর্থ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত ওই নাগরিকদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এই পুশইনের ঘটনা ঘটে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) এই তথ্য জানান দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে বিএসএফ সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়ার গেট অতিক্রম করে একদল ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করলে আশপাশের গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যায় বিজিবির টহল দল। বিজিবি ও গ্রামবাসীদের জোরালো অবস্থান দেখে বিএসএফ সদস্যরা ব্যাকফুটে চলে যায় এবং অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিয়ে সীমান্ত এলাকা ত্যাগ করে।

এদিকে ঘটনার পর থেকে বিরামপুরের ওই সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও সতর্কতা ছড়িয়ে পড়েছে। যেকোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি বাঁশ-লাঠিসোটা হাতে লাঠিমিছিল ও পাহারা দিচ্ছেন স্থানীয় নারী-পুরুষেরা। সীমান্তজুড়ে অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।

এ বিষয়ে দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, বিএসএফের পুশইনের অপচেষ্টা আমরা সফলভাবে প্রতিহত করেছি। এতে স্থানীয় গ্রামবাসীরা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা ও সহযোগিতা বজায় রেখেছেন। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা পুশইন যাতে না ঘটে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

একাত্তর/এসি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
দিনাজপুরের বিরামপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়...
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে প্রকৃত আসামির বদলে অন্য এক নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর থানা-পুলিশের বিরুদ্ধে। নাম ও বাবার নামে মিল থাকায়...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর