টাঙ্গাইলে বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত চার

টাঙ্গাইলে যাত্রবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল সাতটার দিকে জেলার ধনবাড়ী ‍উপজেলার সাত্তারকান্দি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডুয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে ওয়াজেদ আলী (৪০) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল হালিম (৩২)।


আরও পড়ুন: বৃষ্টি কমলেও পানিবন্দি বিভিন্ন জেলার মানুষ

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এইচএম জসিম উদ্দিন জানান, সকালে জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ধনাবাড়ী উপজেলার সাত্তারকান্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই অটোরিকশার দুই আরোহী নিহত হয়। আহত হন চার জন। আহতদের টাঙ্গাইলের ধনবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/এসি