বৃষ্টি কমলেও পানিবন্দী বিভিন্ন জেলার মানুষ

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১২:৪৫ পিএম

সুনামগঞ্জে নদীর পানি কিছুটা কমলেও বেশিরভাগ নদ নদীর পানি এখনও বিপদসীমার ওপরে রয়েছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে প্রায় ৫০ হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস নেই। এদিকে সারাদেশে বৃষ্টি ও পাহাড়ি ঢল কমার সঙ্গে সঙ্গে নদ নদীর পানি কমতে শুরু করেছে।

সুনামগঞ্জে বৃষ্টি কমলেও কমেছে উজানের ঢলও। তবে এখনো প্রধান নদী সুরমাসহ অন্যান্য নদ নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। 

আকস্মিক বন্যার কারণে দুর্ভোগে শাল্লা, মধ্যনগর ও তাহেরপুরের নিচু এলাকার এলাকার মানুষ।

স্থানীয়রা জানান, হুট করে পানি বাড়ায় অনেকের চাষের মাছ ভেসে গেছে। তাছাড়া চলাফেরাও স্বাভাবিক কাজকর্মও রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

নেত্রকোণায় বৃষ্টি আর পাহাড়ি ঢলে কয়েকদিন নেত্রকোণায় নদ নদীর পানি বাড়লেও এখন কমতে শুরু করেছে। তবে বৃষ্টির পানিতে বন্দি দিন কাটছে পৌরশহরের চল্লিশা পাড়া এলাকার দেড় শতাধিক পরিবারের মানুষ।

তারা জানান, ঢলের কারণে সড়ক তলিয়ে গেছে। যার ফলে চলাফেরা করা যাচ্ছে না।

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। 

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান, যেহেতু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমে এসেছে আসা করছি এখন আর লোকালয়ে পানি ঢুকবে না এবং বন্যা পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে।

হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার নিচে আছে। তবে আজমিরিগঞ্জ ও নবীগঞ্জ উপজেলার কিছু নিচু এলাকায় হাওড়ে পানি ঢুকেছে।

নীলফামারীর ডালিয়া পয়েন্টেও পানি বিপদসীমার নিচেই আছে। তবে নদীর পানি বাড়ায় নদী পাড়ের নিচু এলাকা ফসলি জমিতে পানি ঢুকে পড়েছে।

আরও পড়ুন: ধস নেমেছে ঘাটাইলের চামড়ার হাটে

কুড়িগ্রাম গত কয়েকদিনের মাঝারি বৃষ্টিতে ও উজান ঢলে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলাসহ সবকটি নদ-নদীর পানি বেড়েছে। তবে তা এখনও রয়েছে বিপদসীমার নিচে।


একাত্তর/আরএ

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে...
সাম্প্রতিক বছরগুলোতে সিলেটে অস্বাভাবিক হারে বৃষ্টিপাত বেড়েছে। এবার মে মাসে স্বাভাবিকের চেয়ে ২৩৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, যা বিগত ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ।
নাটোরের তিন উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেলে নাটোর সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ বিপুল শিলাবৃষ্টি শুরু হয়। 
সোমবার দুপুর থেকে আবারও টানা বৃষ্টিতে নোয়াখালীতে বন্যার পরিস্থিতির অবনতি ঘটেছে। পানি ধীর গতিতে নামলেও আগের তুলনায় কয়েক ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর