সাতক্ষীরায় দ্রুতগতির বেপরোয়া এক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বুধবার দুপুর তিনটার দিকে সাতক্ষীরা পৌরসভার চিত্তর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আকরামুল সানা (৬৫) সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগর এলাকার মৃত আফিল উদ্দীনের ছেলে। তিনি ২০১৭ সালে সদর উপজেলার বৈকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিক্ষক আকরামুল সানা জোহরের নামাজ পড়ে ইটাগাছা সিএন্ডবি মসজিদ থেকে মোটরসাইকেলে করে বের হচ্ছিলেন। এসময় কালিগঞ্জগামী একটি বাস তার বাইকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে তার মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন: শিবচরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/জো