শিবচরে বেপরোয়া বাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৯:৩২ পিএম

মাদারীপুরের শিবচরে দ্রুতগতির একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল চারটায় উপজেলার শিবচর-শেখপুর আঞ্চলিক সড়কের ভেন্নাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহরজান বেগম (৮০) বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রামের জব্বর খানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বিকেলে মহরজান বেগম রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন বৃদ্ধা। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে গরু চোরাকারবারি নিহত

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে এখনও কেউ থানায় কিছু জানায়নি। দ্রুত এ সম্পর্কে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।


একাত্তর/জো

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর