পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শনিবার একদিনের জন্য সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
মোহদিপুর এক্সপোটাস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়।
ওই চিঠিতে আরও জানানো হয়, ত্রিন্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পানামা পোর্ট লিংক লিমিটেড খোলা থাকবে। ফলে, বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। ৯ জুলাই থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামাল উদ্দিন চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, এদিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরে পণ্য খালাসসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন: বারি ৪-৫ জাতের তিলে দ্বিগুণ ফলন
তারা আরও জানান, বিষয়টি ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
একাত্তর/আরএ