লালমনিরহাটে মোগলহাট সীমান্তের ওপারে ভারতীয় দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি তরুণের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।
শুক্রবার সীমান্তের ওপারে কোচবিহার জেলার দিনহাটা এলাকার জারি ধরলা নগদটারি গ্রামে এ ঘটনা ঘটে।
সীমান্ত পেরিয়ে সেখানে গেলে তাকে ভারতীয় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে বলে অভিযোগ নিহতের সঙ্গী ও স্বজনদের।
নিহত রফিকুল মোগলহাট ইউনিয়নের চওড়াটারি গ্রামের মৃত হায়দার পাগলার পুত্র।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোগলহাট এলাকার রবিউল ও সোহেল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এসময় রবিউল ও নিহত রফিকুল ৯২৭ নং মেইন পিলারের ওপারে ভারতের নগদটারিতে গেলে তার বুকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তার সঙ্গী রবিউল তাকে টেনে হিঁচড়ে কলার ভেলায় তুলে দিয়ে সীমান্ত পার করে আনে এবং এরপর মরদেহ ফেলে রবিউল ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুন: নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান জানান, বাংলাদেশ সীমানায় ভেলায় থাকা মরদেহটি পুলিশ ও বিজিবির সহায়তায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
একাত্তর/জো