নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৭:০৬ পিএম

মাদারীপুরের শিবচরে নিখোঁজের তিনদিন পর গ্রামের বাঁশবাগান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের সাড়ে বিশরশি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারী ঝর্ণা বেগম (৪০) ওই এলাকার মৃত হাকিম আলী মুন্সির মেয়ে ও নড়াইলের খোকন বিশ্বাসের স্ত্রী। তিনি শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, মাদবরের চর এলাকায় বাবা মৃত হাকিম আলি মুন্সীর বাড়িতেই স্বামী খোকন বিশ্বাসকে নিয়ে বসবাস করতেন ঝর্ণা বেগম। এর আগে তার আরও একাধিক বিয়ে হয়। সেখানে দুই সন্তানও রয়েছে। পরে কাজের সূত্র ধরেই পরিচয় হয় খোকন বিশ্বাসের সাথে। বিয়ে করে বাবার বাড়িতেই বসবাস করতেন তারা। তবে মাঝেমধ্যে বনিবনা না হওয়ায় ঝগড়া-ঝাটি ও মারধর চলতো পরস্পরের মধ্যে।

ঝর্ণা বেগমের স্বজনরা জানান, গত মঙ্গলবার থেকে ঝর্ণা বেগম নিখোঁজ হন। শুক্রবার বাড়ির পাশের বাঁশবাগান থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সেখানে তার অর্ধগলিত মরদেহের সন্ধান পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এদিকে গত কয়েকদিন ধরেই স্বামী খোকনের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে নিহতের পরিবার জানায়।

আরও পড়ুন: বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দুইজন আটক

শিবচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। দুই-তিনদিন আগে থেকে মরদেহটি ওখানে ছিলো বলে ধারনা করা হচ্ছে। নিহতের স্বামী খোকন বিশ্বাসের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ তারও খোঁজ নিচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।


একাত্তর/জো

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর