ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক মামলার আসামি ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে একজন নিহত এবং ১০ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের আইয়ুব নূর (৫৫) ছিনিয়ে নেয়ার চেষ্টা করা আসামি আরিফ মিয়ার পিতা ও ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আইয়ুব নূরের ছেলে আরিফ মিয়াকে একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ গ্রেপ্তার করে। এরপরই তাকে ছিনিয়ে নিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় স্থানীয় লোকজন। এতে পুলিশের ১০ সদস্য আহত হয়। এসময় পুলিশ আট রাউন্ড গুলি ছুড়লে আরিফের পিতা আইয়ুব নূরসহ আরও কয়েকজন আহত হন।
আরও পড়ুন: জৈন্তাপুরে সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, আইয়ুব নূরকে আহতাবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত পুলিশ সদস্যসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরিফের বিরুদ্ধে মাদক মামলাসহ পাঁচটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো