জৈন্তাপুরে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক, আহত দুই

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৮:০৫ পিএম

সিলেটের জৈন্তাপুরে সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ছয়টায় সীমান্তের লালাখাল সারী নদীর তেলাঞ্জি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন (২২) উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে এবং আহত আব্বাস মিয়া ও মির্জান মিয়া উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সারী নদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় বিএসএফ চোরাকারবারি মনে করে গুলি চালায়। এসময় গুলিতে আহত হন তারা তিনজন। স্থানীয়রা গুলির শব্দ শুনে দ্রুত এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে লালাখালে নিয়ে আসেন ৷ 

আহতদের মধ্যে গুরুতর আহত রুবেল হোসেনকে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার৷

এ ঘটনায় ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডার কথা বলতে রাজি হননি। তিনি সিইওর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে ১৯ বিজিবির সিইও লে. কর্নেল আসাদুন্নবীকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন: শ্বশুর হত্যায় জামাইসহ আটজনের ফাঁসির আদেশ

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সীমান্তে গুলিতে এক তরুণ নিহত হওয়ার খবর পেয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর