বরিশালের আগৈলঝাড়ায় মসজিদের দেয়াল চাপা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের তালতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ ফকির (১৩) ওই গ্রামের ভাষাই ফকিরের ছেলে। সে ভদ্রপাড়া করম আলী সিকদার বিদ্যা নিকেতনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলো।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বিকেলে শাহাদাৎ বাড়ির পাশে ফকির বাড়ি জামে মসজিদের নতুন দেয়াল নির্মাণ স্থানের পাশে খেলছিলো।
এসময় মসজিদের নবনির্মিত দেয়াল ভেঙ্গে পড়লে শাহাদাৎ দেয়ালের নিচে চাপা পড়ে।
স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা হালদার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দোহারে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার এক
ডা. দীপা হালদার জানান, দেয়ালের নিচে চাপা পড়া শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সে মৃত্যুবরণ করে।
একাত্তর/এসজে