দোহারে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার এক

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৭:১১ পিএম

ঢাকার দোহারে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে দোহার থানায় সংবাদ সম্মেলনে একথা জানান দোহার সার্কেল অফিসার মো. আশরাফুল আলম।

আটক ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম (২৭)। তিনি উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপার এলাকার বাসিন্দা। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, অস্ত্রসহ মো. জাহিদুল ইসলাম উপজেলার নূরপুর এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় দক্ষিণ জয়পাড়ার গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় পুলিশ অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহিদুল ইসলাম কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। 

আরও পড়ুন: পটুয়াখালীতে শ্বশুরবাড়িতে জামাইয়ের মরদেহ, হত্যা দাবি

এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় দোহার থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। জাহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/পিএজে/এসজে

এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা।
ঢাকা থেকে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হয়েছেন।
মাত্র এক লাখ ৪০ হাজার টাকার লোভে শেষ করে দেয়া হলো পুরো পরিবারকে। অবাক করার মতো হলেও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে আপন মেয়ের জামাই।
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর