সিঁধ কেটে ঘরে ঢুকে কবিরাজকে হত্যা

নোয়াখালীতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারী কবিরাজকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে পুলিশ তাৎক্ষণিক এই হত্যার কারণ জানাতে পারেনি।

বুধবার সকাল ৯টার দিকে জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৬০)। তিনি ওই গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী। পেশায় কবিরাজ ছিলেন। 

স্থানীয়রা জানান, মনোয়ারা বাড়িতে একাই থাকতেন। সকালে তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখা যায়। ঘরে ঢুকে দেখা যায়, তার হাত-পা ও মুখ বাঁধা মরদেহ চৌকির ওপর পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিলনা। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।   

আরও পড়ুন: উচ্চ ডেঙ্গু ঝুঁকির আট জেলা চিহ্নিত

মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি