মাদারীপুরে ভাইয়ের হাতে ভাই খুন

মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গলাকেটে মেঝো ভাইকে হত্যা করেছেন ছোট ভাই। শনিবার সন্ধ্যায় পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত কবির হাওলাদার একই গ্রামের আলতাজ উদ্দিন হাওলাদারের মেঝো ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, কৃষক কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর কোর্টের মুহুরি এইচএম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। 

শনিবার সন্ধ্যায় পুনরায় উভয়পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে তার দলের লোকজনকে নিয়ে মেঝো ভাইয়ের ওপর হামলা চালান। 

এসময় তারা চাকু দিয়ে কবির হাওলাদারের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেন এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণহারা মোটরসাইকেলের নছিমনে ধাক্কা, নিহত এক

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। 


একাত্তর/পিএজে