মাদারীপুরে এনসিপির সমাবেশস্থল ও জজের বাড়ির সামনে বিস্ফোরণ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম

মাদারীপুর শহরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শকুনি লেকের পাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশে মুক্তমঞ্চে বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা রয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে।

বিকেল চারটায় এনসিপি ওই সমাবেশে দলটির আহবায়খ নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সমাবেশ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে জজের বাসভবনের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকা ও সমাবেশস্থলের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই ককটেল বিস্ফোরণের সঙ্গে এনসিপির সমাবেশের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে দলের অভ্যন্তরীণ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। অথবা পরিকল্পিতভাবে সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এটি ঘটিয়ে থাকতে পারে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও মূল জড়িতদের সম্পর্কে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

একাত্তর/এসি
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে চরম নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর কিং খালিদ...
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া পূর্বাভাসকে কিছুটা ‘রক্ষণশীল’ বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।...
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিন্দুমাত্র কলঙ্ক কাঁধে নিতে সরকার রাজি নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর