মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি বসতঘরে আগুন লেগে দেবর এবং ভাবির মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের কাজির পাড়ায় একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই ইউনিয়নের দক্ষিণ চারিগাঁও গ্রামের শুভ শিকদারের স্ত্রী নাসরিন এবং চাচাতো ভাই ইমরান।
লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আ. মতিন বলেন, রোববার সকাল পৌনে নয়টার দিকে মোবাইলে কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
তিনি জানান, তারা পৌঁছানোর আগেই বাড়িটি পুড়ে যায়। আর ঘরের ভিতর থেকে দুইজনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
স্থানীয়রা জানান, শুভ শিকদার সকাল সাতটার দিকে বাড়ি থেকে ঢাকায় কাজের উদ্দেশ্যে বের হন। এরপরই সম্ভবত ইমরান তাদের বাড়িতে গিয়ে থাকতে পারেন।
একাত্তর/পিএজে