চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সোনামসজিদ চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কের শিবগঞ্জ উপজেলার কায়লারদিয়াড়ে একটি ওয়েব্রিজ নির্মাণকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত আলী (১৯) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নির্মাণশ্রমিক নাজমুল হুদা জানান, প্রতিদিনের মতো তারা সকালে কয়লাবাড়ি এলাকায় পণ্যবাহী ট্রাকের ওজন নিয়ন্ত্রণের জন্য নির্মাণাধীন একটি ওয়েব্রিজের কাজ করছিলেন। ওয়েব্রিজের কাছে সদ্যনির্মিত একটি ড্রেনে বৃষ্টির জমে থাকায় রিফাত একটি পাম্প দিয়ে জমা থাকা পানি নিষ্কাশনের জন্য পাম্পে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন।

এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নওশীন বেগম ঘটনার বলেন, বিদ্যুৎষ্পৃষ্ট এক শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তবে বিষয়টি জানতে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি মো. লিটনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন : হাজীগঞ্জে শিশু বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার এক

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান।


একাত্তর/পিএজে

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর