সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর নাম করে রাষ্ট্রবিরোধী সভা করায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৩ শিক্ষার্থীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার তাহিরপুর উপজেলার পাটলাই নদী দিয়ে টেকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা নাশকতার পরিকল্পনার কথা জানিয়েছেন।
আরও পড়ুন: বিএনপিকে আবারো সন্ত্রাসী সংগঠন বললো কানাডার আদালত
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, বুয়েটের শিক্ষার্থীরা বেড়ানোর নাম করে রাষ্ট্র ও সরকার বিরোধী সমাবেশ করেছে। খবর পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে।
একাত্তর/আরবিএস