হাঁসের খামারের জোগানে হাওর উজাড়, হুমকিতে ডিঙ্গাপোতা হাওর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জের ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে বর্ষার কয়েক মাস ধরে চলছে আশঙ্কাজনক হারে শামুক আহরণ। রাতভর জাল ও নানা যন্ত্রের সাহায্যে সংগৃহীত এই শামুক ভোরে হাওরের পাড়ে তুলে বস্তাভর্তি করে পাঠানো হচ্ছে বিভিন্ন হাঁসের খামারে। স্থানীয় অসচ্ছল পরিবারগুলোর জন্য এটি জীবিকার অন্যতম মাধ্যমে পরিণত হলেও, নির্বিচারে শামুক তোলার ফলে চরম হুমকির মুখে পড়ছে হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও জলজ জীববৈচিত্র্য।

সরেজমিন, প্রতিদিন ভোরে তেঁতুলিয়া গ্রামের হাটে বসছে শামুকের পাইকারি বাজার। রাতভর সংগ্রহ করা শত শত বস্তা শামুক সেখানে স্তূপ করে রাখা হয়। কম খরচে হাঁসের পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহার করা সহজ হওয়ায় খামারিদের কাছে শামুকের চাহিদা দিন দিন বাড়ছে। এই চাহিদাকে ঘিরে প্রতিদিন বিপুল পরিমাণ শামুক হাওর থেকে তুলে নেওয়া হচ্ছে।

তবে এভাবে নিয়মিত অনিয়ন্ত্রিত শামুক আহরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা। তাদের আশঙ্কা, প্রাকৃতিক এই সম্পদ অতিরিক্ত মাত্রায় তুলে নিলে অচিরেই হাওরে শামুকের প্রাকৃতিক মজুত শেষ হয়ে যাবে, যার সরাসরি বিরূপ প্রভাব পড়বে সামগ্রিক প্রতিবেশব্যবস্থায়।

পরিবেশবাদী সংগঠন ‘শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি’র সভাপতি নাজমুল কবির সরকার বলেন, প্রতিদিন এভাবে শামুক আহরণ করা হলে পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়বে। এতে হাওরের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি একসময় প্রজাতিটি বিলুপ্ত হওয়ার বড়ো ঝুঁকি রয়েছে। এ বিষয়ে অবিলম্বে প্রশাসনের কার্যকর নজরদারি প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, শামুক কেবল হাঁসের খাদ্য নয়; এটি হাওরের সূক্ষ্ম খাদ্যশৃঙ্খল ও জলজ প্রতিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। মাছসহ নানা জলচর প্রাণীর প্রাকৃতিক খাদ্য হিসেবে এবং পানির গুণগত মান রক্ষায় শামুকের ভূমিকা অপরিহার্য। ফলে এভাবে নির্বিচার আহরণ অব্যাহত থাকলে হাওরের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে।

ঘটনার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন জানান, প্রতিবেশব্যবস্থার কোনো একটি উপাদান অতিরিক্ত মাত্রায় ধ্বংস করা হলে পুরো পরিবেশ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

একদিকে দরিদ্র মানুষের জীবিকার প্রয়োজন, অন্যদিকে হাওরের পরিবেশ রক্ষা—দুটি দিক বিবেচনা করে দ্রুত শামুক আহরণে সুনির্দিষ্ট নীতিমালা ও আইনি নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন স্থানীয়রা

একাত্তর/এসি
নেত্রকোনা পৌরসভার পারলা গ্রাম। রাস্তার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট আধাপাকা দালানটি পথচারীদের দৃষ্টি কাড়ে সহজেই। প্রথম দর্শনে মনে হবে, ছোট হলেও এক সুখী ও স্বচ্ছল পরিবারের নিবাস এটি। তবে ইটের এই পাকা...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নতুন দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে আলাদা দ্বিপাক্ষিক সফরের বিষয়ে আলোচনা ও কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র...
সিলেটে আট ও ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর এলাকায় অভিযান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর