রাজবাড়ীর কালুখালীতে ফেনসিডিল ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কালুখালী থানার বোয়ালিয়া গ্রামের মো. রফিকুল ইসলাম যাদু মণ্ডলের বসতবাড়ির উত্তর দুয়ারী ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. রফিকুল ইসলাম (যাদু মণ্ডল) (৫২), রফিকুল ইসলামের স্ত্রী মোছা. সেলিনা বেগম (৩৫) এবং একই এলাকার হবিব মণ্ডলের ছেলে মো. সজিব মণ্ডল (২১)।
আরও পড়ুন: বেনাপোলে রপ্তানিবাহী ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
একাত্তর/আরএ