বেনাপোলে রপ্তানিবাহী ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৪:০৩ পিএম

যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্টে রপ্তানিবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে স্কুলে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিকা (১২) উপজেলার বড় আঁচড়া গ্রামের আলমগিরের মেয়ে। সে বেনাপোল গার্লস স্কুলে পড়াশুনা করতো। 

স্থানীয়রা জানায়, ভারতে রপ্তানিমুখী ১০ চাকার রপ্তানিবাহী একটি ট্রাক ঘোরানোর সময় পেছনের ডাবল চাকায় পিষ্ট হয় আনিকা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে যশোরে রেফার করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভুঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন স্কুলছাত্রী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে  যায় পুলিশ। এই ঘটনায় ওই ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন: রাজবাড়ীতে নারী মাদক কারবারির যাবজ্জীবন

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে

দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ব্যবসায়ী সোহাগ হোসেনের ভাড়া বাসায় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে। পূর্বের ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে...
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
বেনাপোল স্থলবন্দরের অনিয়ম ও চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের বেনাপোল প্রতিনিধি কামাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর