বরগুনায় শ্যালিকা ধর্ষণে বাধা পেয়ে এক যুবক ক্ষুব্ধ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক নারীকে গুরুতর আহত অবস্থায় বরিশালে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
বৃহস্পতিবার গভীর রাতে বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই নারীর মেয়ে তাইফা (৩) ও প্রতিবেশীর ছেলে হাফিজুল (১৩)।
গ্রেপ্তার যুবকের ইলিয়াস পহলান (৩০)। তিনি একই উপজেলার বাসিন্দা এবং আহত নারীর বড় বোনের স্বামী।
স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়া ওই নারী রাতে নিজ ঘরে দুই শিশুকে নিয়ে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে দুলাভাই ইলিয়াস ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ইলিয়াস দা দিয়ে তাদের এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে স্থলে এসে আহত তিন জনকে বরগুনার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নারী ও তার শিশুকে বরিশালে পাঠানো হয়। পথে শিশুটিও মারা যায়।
আরও পড়ুন: সরাসরি আলোচনায় বসতে চায় কেএনএফ, তবে
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াস ঘটনার দায় স্বীকার করেছেন।
একাত্তর/এসি