বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের বাঘোপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম সাইফুল ইসলাম (৫৫)। তিনি আশোকোলা পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। সাইফুল নুনগোলা ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সদস্য ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানায়, রোববার রাতে বাঘোপাড়া বন্দর মোড় এলাকায় চা পান শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাঘোপাড়া ব্রিজের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার পথরোধ করে। এ সময় রমজান ও নিঝুম নামে দুজন ব্যক্তি রামদা দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাকিব মিয়া জানান, চা খেয়ে ফেরার পথে ব্রিজের কাছে ওত পেতে থাকা রমজান ও নিঝুম তাদের ধাক্কা দেয় এবং সাইফুলকে কোপাতে শুরু করে। বাধা দিলে বা কারও কাছে নাম প্রকাশ করলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়।

নিহতের ভাতিজি শারমিন খাতুন বলেন, আমার চাচা দুইবারের মেম্বার ছিলেন এবং বিভিন্ন সালিশ-বিচার করতেন। সেই সূত্রেই হয়তো কারও সঙ্গে শত্রুতা তৈরি হতে পারে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের ফাঁসি চাই। নিহতের স্বজনদেরও দাবি, পূর্ববিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বগুড়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

একাত্তর/এসি
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর