সরাসরি আলোচনায় বসতে চায় কেএনএফ, তবে

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১০:০৮ পিএম

সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বান্দরবান শান্তি প্রতিষ্ঠা কমিটি। এতে তারা সম্মত হলেও সংগঠনটির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে কেএনএফ।

শুক্রবার সকাল ১০টায় বান্দরবান জেলা পরিষদ সভাকক্ষে দ্বিতীয় বারের মতো ভার্চুয়াল বৈঠকে কেএনএফকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তংচঙ্গ্যা।

এর আগে গত ১৯ জুলাই শান্তি প্রতিষ্ঠা কমিটি ও কেএনএফর মধ্যে প্রথমবারের মতো ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়। 

এবারের বৈঠকের ব্যাপারে জয় তঞ্চঙ্গ্যা একাত্তরকে বলেন, কেএনএফের দাবিগুলো লিখিত আকারে পাঠাতে বলা হয়েছিল। কিন্তু তারা এখনও পাঠায়নি। তবে সিদ্ধান্ত নিয়ে পাঠানোর কথা জানিয়েছে। সেগুলো লিখিত আকারে পাঠালে সরকারে উচ্চ পর্যায়ে পাঠানো এবং সরকারের সঙ্গে সরাসরি বৈঠকের ব্যবস্থা করার উদ্যোগ নেবো। শান্তি প্রতিষ্ঠায় তাদের সঙ্গে সংলাপ চলমান থাকবে। 

তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রস্তাব নিয়ে সংলাপ চালানো সম্ভব না বলে জানান জয় তঞ্চঙ্গ্যা।

তিনি বলেন, প্রথম দফা বৈঠকে সংলাপ চলাকালে কেএনএফের পক্ষ থেকে কোনো ধরনের সংঘাত-অপহরণের ঘটনা যাতে না ঘটে তার নিশ্চয়তা চাওয়া হয়েছিল। 

দ্বিতীয় দফা বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তারা (কেএনএফ) আগের বিষয়গুলো তুলে ধরেছে। তাদের ফেসবুকে পেজে যেগুলো দিয়েছে, সেসব ব্যাপারে কথা বলেছে। কিন্তু আমরা তো এগুলো দেখিনি।

তিনি জানান, প্রথম সংলাপে কেএনএফ আলোচনার জন্য কিছু দাবি উত্থাপন করেছিল। সেই সংলাপে কেএনএফের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুনয়ার।

২০২২ সালের শুরুর দিকে বান্দরবানের রুমা উপজেলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায়। পরে অক্টোবরে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কেএনএফ বা ‘বম পার্টি’ নামে পরিচিত এই সশস্ত্র সংগঠন অর্থের বিনিময়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ সদস্যদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে।

এরপর জঙ্গি ও কেএনএফ সদস্যদের বিরুদ্ধে রোয়াংছড়ি ও রুমা উপজেলার অভিযান চালায় র‌্যাব ও সেনা সদস্যের যৌথ বাহিনী। পরে এ অভিযান চালানো হয় থানচি উপজেলাতেও। অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছেন সেনাবাহিনীর বেশ কিছু সদস্যও। সংঘাতে প্রাণ হারায় বম পার্টির সদস্যরাও।

এই আতঙ্কে ভারতের মিজোরামে পালিয়ে যায় বম জনগোষ্ঠীর পাঁচ শতাধিক নারী-পুরুষ। বন্ধ হয়ে যায় বান্দরবানের পর্যটকদের ভ্রমণও। জুম চাষের ক্ষতির পাশাপাশি সংঘাতপূর্ণ এলাকায় জনজীবন অস্থির ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে।

এই পরিপ্রেক্ষিতে পাহাড়ের ১১টি নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ ও অন্য পেশাজীবীরা জনজীবন স্বাভাবিক করার লক্ষে কেএনএফের সঙ্গে সংলাপের জন্য শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করেন। চলতি বছরের মে মাসে মতবিনিময় করার পর জুনের শেষ সপ্তাহে এক সংবাদ সম্মেলনে কমিটি গঠন ও এর উদ্দেশের কথা জানানো হয়।

এই কমিটির সদস্য ১৮ জন হলেও এতে পুলিশ বা প্রশাসনের কেউ নেই।


একাত্তর/এসি

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অপহৃত ছয় রাবার শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 
বান্দরবান ছয় রাবার শ্রমিককে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। অপহৃতদের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানা গেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পাহাড়ি জেলা বান্দরবানে নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বান্দরবানে পাহাড়ে ফসল তুলতে গিয়ে ভাল্লুকের আক্রমণে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর