বরগুনার পাথরঘাটায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮।
রোববার উপজেলার কাকচিড়া লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা ইউনিয়নের মৃত পনু মিয়ার ছেলে জামাল মিয়া, জমির আলীর ছেলে রফিক বিহারী এবং রফিক বিহারীর স্ত্রী হাজেরা বেগম।
র্যাব-৮’র পটুয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি নাজমুল হক জানান, সকাল সাড়ে আটটার দিকে গোপন খবরের ভিত্তিতে র্যাবের ১৩ সদস্যের একটি আভিযানিক দল লঞ্চ টার্মিনালে অভিযান চালায়। এসময় সন্দেহভাজনদের আটক করে এবং তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: তালায় বিষাক্ত সাপের কামড়ে তরুণের মৃত্যু
তিনি আরও জানান, আটককৃত তিন মাদক কারবারিকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো