চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধস, আহত চার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসময় এক পরিবারের চার জনকে জীবিত উদ্ধার করা হয়।

সোমবার ভোর সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়টির জীববিজ্ঞান অনুষদের কর্মচারী মো হানিফ, তার স্ত্রীসহ ছেলে ও মেয়ে।

সরেজমিন, প্রায় ৩০০ ফুট দূর থেকে একটি বড় গাছসহ পাহাড়ের মাটি ধসে পড়ে থাকতে দেখা গেছে। এতে কাঁচাপাকা বাড়িটির দুই পাশের দেয়াল ভেঙে গেছে।  


হানিফের প্রতিবেশী মো. রুবেল  জানান, ভোরে হঠাৎ বিকট শব্দ হলে সবাই এসে তাদের দেয়াল চাপা অবস্থায় দেখতে পায়। পরে দেয়াল সরিয়ে হানিফসহ পরিবারের চার সদস্যকে জীবিত উদ্ধার করা হয়।

হানিফ বলেন, রাত থেকে ভারী বর্ষণ হচ্ছিলো। ভোরে হঠাৎ দেয়াল এসে আমাদের গায়ের ওপর পড়ে।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম জানান, পাহাড় ধসের খবর শুনেছি। সেখানে চবি নিরপত্তা দপ্তরের প্রধানকে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঘটনাস্থলে আছেন।


একাত্তর/এসি