কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শেরপুরের নালিতাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শহরের চিতাখলা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরোহী জাফর ইকবাল উপজেলার উত্তর গড়কান্দা এলাকার নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাফর ইকবাল নালিতাবাড়ী থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। এসময় চিতাখলা বাইপাস এলাকায় পৌঁছালে নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কে নকলাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি নেয়ার পথে নড়ে উঠলো ‘মৃত’ শিশু

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা ঘটানো কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে কৌশলে পালিয়ে গেছে চালক।


একাত্তর/জো