হাসপাতাল থেকে বাড়ি নেয়ার পথে নড়ে উঠলো ‘মৃত’ শিশু

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১০:৪২ পিএম

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনদিনের এক নবজাতককে চিকিৎসক মৃত ঘোষণার পর তাকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন তার বাবা। তবে বাড়ি নেয়ার পথে বাবার কোলে হঠাৎ নড়েচড়ে ওঠে কন্যাশিশুটি।

এমন ঘটনায় বিস্মিত শিশুটির পরিবারসহ চিকিৎসকরা। তাকে বর্তমানে মমেক হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।  

মঙ্গলবার সকালে মমেক হাসপাতালে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। বিকেলে বাড়ি যাওয়ার পথে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় ‘প্রাণ ফিরে’ পায় সে। 

হাসপাতাল সূত্র জানায়, ত্রিশালের বরমা এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন সন্তানসম্ভবা ছিলেন। অবস্থা জটিল হওয়ায় রোববার তাকে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিক্যালের গাইনি ওয়ার্ডে। 

সাত মাসের মাথায় জন্ম নেয়া কন্যাশিশুটির জন্ম স্বাভাবিক প্রসবেই হয়। জন্মের পর থেকেই তার অবস্থা সংকটাপন্ন ছিল। সে কারণে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

মঙ্গলবার সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করে মৃত্যু সনদ দেন সংশ্লিষ্ট ইউনিটের চিকিৎসক। মৃত্যু সনদে উল্লেখ করা হয়, অত্যন্ত কম ওজন ও সময়ের আগে জন্ম নেয়ায় মৃত্যু হয়েছে তার।

বাবা সাইফুল জানান, মৃত্যুর খবর পেয়ে দুপুরের দিকে নবজাতকের মরদেহ নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির পথে রওয়ানা দেন তিনি। তবে চুরখাই এলাকায় যেতেই শিশুটি নড়াচড়া করে ওঠে। 

আরও পড়ুন: নাটোরে মাদক মামলায় দুইজনের ১০ বছর কারাদণ্ড

এ ঘটনায় যারপরনাই বিস্মিত হয়ে যান সাইফুল। তিনি সেখান থেকেই আবার ময়মনসিংহ মেডিক্যালে ফিরে এসে শিশুটিকে ভর্তি করান। সেখান থেকে শিশুটিকে আবার ওয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়। 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। কেনো এমন হলো তা জানতে তারা তদন্তের উদ্যোগ নেবেন।


একাত্তর/এসজে

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
কুমিল্লা থেকে রিহান নামের এক শিশুকে অপহরণের পর তাকে হত্যা করে লাশ ফেলা হয় নরসিংদীর মেঘনা নদীতে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
বেনাপোল, সীমান্ত, ভারত, শিশু পাচার
সাতক্ষীরায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যুর পর রাস্তা অবরোধ করে ঘাতক ট্রাকটিতে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। এতে ওই রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সোমবার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর