ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় খড়মপুর কেল্লা শহীদের মাজারে ওরসে যোগ দিতে দুই ভক্ত রেলসেতু পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট রেলপথের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন শুকুর মিয়া (৬০) নরসিংদীর মাধবী থানার দোয়ারি গ্রামের গাজী মিয়ার ছেলে। তরুণ (২২-২৩) বয়সী অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
রাত ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ। তাদের একজনের বয়স ৫০ অপর জনের বয়স ২২/২৩ হবে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার থেকে খড়মপুর কেল্লা শহীদের মাজারে ওরস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। রাতে অসংখ্য মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে হেঁটে রেলসেতু পারাপার হচ্ছিল। সময় ঢাকাগামী পারাবত ট্রেন আসার সময় হলে দুই পাশে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যরা হুইসেল বাজিয়ে ট্রেন আসার সংকেত দেয়। এসময় সবাই রেললাইন থেকে নেমে পড়লেও ওই দুই ব্যক্তি ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হচ্ছিল। এসময় ট্রেনের ধাক্কায় তারা সেতু থেকে নদীতে ছিটকে পড়ে নিহত হয়।
রেলওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহ দুইটি নদী থেকে উদ্ধার করে। নিহত এক ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া গেছে। আরেক জনের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: সাজেকের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক, ফিরছেন আটকে পড়া পর্যটকরা
তিনি আরও জানান, সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুইজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
একাত্তর/জো