সাজেকের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক, ফিরছেন আটকে পড়া পর্যটকরা

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০১:৩১ পিএম

খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে সাজেকের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় থেকে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছে।

বৃহস্পতিবার পানি নেমে যাওয়ার পর সেনাবাহিনী ও সড়ক ও জনপথ বিভাগের লোকজন রাস্তার উপর পড়ে থাকা গাছপালা অপসারণ এবং মাটি সরানোর পর সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।

টানা বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে যাওয়ায় ও পাহাড় ধসের কারণে গত তিনদিন ধরে ৪৭৫ জন পর্যটক সাজেকে আটকা পড়েন। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় নিরাপদে ফিরে আসে পর্যটকবাহী গাড়ি।

সাজেক রাঙ্গামাটি জেলার একটি বড় ইউনিয়ন। কিন্তু সহজ সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা হয়ে। পাহাড় কেটে তৈরি রাস্তায় টানা বৃষ্টিপাতের ফলে পাহাড় ভেঙ্গে রাস্তায় পড়ার কারণে বর্ষা মৌসুমে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে মাঝেমাঝেই। 

এদিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে রাখায় তাদের কোন সমস্যা হয়নি। এতে পর্যটকরাও খুশি।

আরও পড়ুন: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

খাগড়াছড়ি জীপ মালিক সমিতির লাইনম্যান মো. আলম জানান, সাজেকের পথে রাস্তাঘাট মেরামত করে স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি থেকে বেশ কয়েকটি গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সাজেক থেকেও ছেড়ে এসেছে বেশকিছু পর্যটকবাহী গাড়ি।


একাত্তর/জো

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর