মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার জেলার রাজৈর উপজেলার কামালদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ বলেন, ঢাকাগামী সোনারতরী পরিবহন ও বরিশালগামী দক্ষিণবাংলা পরিবহনের বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে রাজৈর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: টেকনাফের দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার খোঁজ, গ্রেপ্তার ছয়
এসময় মহাসড়ক প্রায় ৩০ মিনিটের মতো যানবাহন বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
একাত্তর/এসি