রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে সাতটার দিকে খানখানাপুর ইউনিয়নের কামারপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুর আলী গাজী (৬৫) ওই ইউনিয়নের মল্লিক পাড়া এলাকার মৃত সোহরাব গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার সকালে রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছিলো ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেন। এসময় ট্রেনটি খানখানাপুর ইউনিয়নের কামারপট্টি এলাকায় আসলে বৃদ্ধ সবুর আলী গাজী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

রাজবাড়ীর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, জিআরপি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।