ব্যত্যয় কাটিয়ে এ বছর ঈদযাত্রা হবে নিরাপদ ও স্বস্তির: সেতুমন্ত্রী

আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:৪১ পিএম

গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হলেও এ বছর তা কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষকে স্বস্তির ঈদযাত্রা উপহার দিতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এ লক্ষে সড়ক, নৌ ও রেলপথে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে।

রোববার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভার সম্মেলনকক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন ও আহতদের হাতে সহায়তার চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ গ্রামের বাড়িতে যায়। এতো বিপুলসংখ্যক মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়াটা একটা বড়ো চ্যালেঞ্জ। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকার প্রস্তুত রয়েছে। ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, এ বছর কেউ যাতে সড়কে বাড়তি ভাড়া নিতে না পারে, সেজন্য ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হয়েছে।

এই অঞ্চলের মানুষের প্রয়োজনের তাগিদেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতুর কথাও ভাবছে।

সম্প্রতি দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনার বিষয়ে মন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদনে ওই দুর্ঘটনার আসল কারণ উঠে এসেছে। সেখানে চালকের অদক্ষতা ও বাসটির ত্রুটির প্রমাণ মিলেছে। সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসেবে চালকের অদক্ষতা, অসচেতনতা ও স্বেচ্ছাচারিতা—এই তিনটি বিষয়ের কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় সাড়ে চার থেকে পাঁচ হাজার মানুষের প্রাণহানি হয় বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ২৬ জন নিহতসহ মোট ৬২ জনের পরিবারের হাতে দুই কোটি ৬০ লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রী।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান এবং পরিবহন মালিক সমিতির চেয়ারম্যান সাইফুল আলম।

চেক বিতরণ শেষে মন্ত্রী ও অতিথিরা রাজবাড়ীর রেলওয়ে মাঠ এবং শহরের রেলওয়ে আজাদী ময়দান পরিদর্শন করেন। পরে বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী শেখ রবিউল আলম।

একাত্তর/এসি
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর