দাওয়াত না দিয়ে গোপনে বিয়ে, প্রতিবাদে বন্ধুদের বিক্ষোভ মিছিল

আপডেট : ১৫ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

“টাকা লাগলে টাকা নিতি-তবু বিয়ের দাওয়াত দিতি” শাকিলের বাসর ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও” এই স্লোগানে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল যুবক। তবে দাওয়াত না দিলেও নব দম্পতির সুখ কামনায় দোয়া করেছে এই বন্ধু মহল।  

মূলত বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে এসএসসি ১৫ ব্যাচের অন্য বন্ধুরা এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করে। শুক্রবার (১৫ মে) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রধান আয়োজক আয়নাল আহসান বলেন জানান, গোয়ালন্দ উপজেলার এসএসসি ১৫ ব্যাচের বন্ধুদের সবার সাথে সবার খুবই সখ্যতা আছে। সবার সাথে সবার যোগাযোগ অত্যন্ত নিবিড়। হঠাৎ করে তাদের বন্ধু দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বিয়ে করে ফেলে। 

তিনি আর জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে তারই প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলটির আয়োজন করে এসএসসি-১৫ ব্যাচ। 

আরবিএস
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর