জামালপুরে ডোবা থেকে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে দক্ষিণ গজারিয়া এলাকার একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল করিম সদরের কৈডোলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নত আলী জিন্নাহ জানান, গত ২৮ আগস্ট বিকেলে মাদারগঞ্জের গজারিয়া গ্রামে ছোট বোনের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আব্দুল করিম।

বুধবার ডোবায় তার মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।