৩২ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৩:৩৭ পিএম

নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে ৩২ বছর ধরে পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তারের পর চাঁদপুরের আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তারকৃত লাবলু (৫৫) হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, ১৯৯১ সালে হাজীগঞ্জের শ্রীপুর গ্রামে জহির পাটওয়ারী নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করে মরদেহ গুমের ঘটনায় লাবলুসহ পাঁচজনকে আসামি করে ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি লাবলুসহ পাঁচজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারিক কাজ শেষে আদালত তাদের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। ওই পাঁচজনের মধ্যে লাবলুসহ তিনজন আসামি পলাতক ছিলেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, লাবলু নাম-পরিচয় গোপন ও ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন স্থানে ৩২ বছর ধরে আত্মগোপনে ছিলেন। তথ্য-প্রযুক্তির সহযোগিতায় লাবলুর অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

একাত্তর/জো
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির...
খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর