সিলেটে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৯

সিলেট নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন বিরতি  সিএনজি  ফিলিংস্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ড হয়েছে। এতে পাম্পটির কর্মচারী, পথচারীসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার  সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার মো : আজবাহার আলী শেখ

জানা যায়, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে হঠাৎ করে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এর পরই আগুন লেগে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এ ঘটনায় অগ্নিদগ্ধ অন্তত ৯ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় মেশিনের ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে। 

এদিকে দগ্ধ ৯ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সিলেট ওসমানী মেডিকেল ও কলেজ কতৃপক্ষ। দগ্ধ প্রত্যকেরই শরীরের ২৫ থেকে ৪৫ শতাংশ পুড়ে গেছে। হাসপাতাল কতৃপক্ষ জানায় বেশীর ভাগেরই শরীরের উপরের অংশ পুড়েছে।

আহতদের ১০ হাজার টাকা আর্থিক সয়হায়তা দেওয়ার ঘোষনা দিয়েছে জেলা প্রশাসন।