এবার দুই মন্ত্রীকে গ্রামের বাড়িতে খাওয়ালেন ডিবির হারুন

নিজ কার্যালয়ে আপ্যায়ন করে আলোচিত হওয়া গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবার দুই মন্ত্রীকে গ্রামের বাড়িতে আপ্যায়ন করেছেন। 

বুধবার কিশোরগঞ্জের মিঠামইনের বাড়িতে দুই মন্ত্রীকে দুপুরের খাবার খাইয়ে আপ্যায়ন করার কথা নিজের ভেরিফায়েজ ফেসবুক পেজে লিখেছেন হারুন।

নিজের বাড়িতে দুই মন্ত্রীকে আপ্যায়ন করছেন ডিবি প্রধান হারুন। ইমেজ: সংগৃহীত

এই দুই মন্ত্রী হলেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। মোস্তফা জব্বার আত্মীয় হন বলেও ফেসবুকে লিখেছেন তিনি।

হারুন ফেসবুকে লিখেছেন, ‘আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার মহোদয় কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্ট আসেন।

‘এসময় প্রেসিডেন্ট রিসোর্ট এর এমডি মন্ত্রীদেরকে ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথি মহোদয়গণ আমার গ্রামের বাড়িতে আসেন।’

কিশোরগেঞ্জ দুই মন্ত্রীর সঙ্গে ডিবি প্রধান হারুন। ইমেজ: সংগৃহীত

ডিবি প্রধান লিখেছেন, ‘মাননীয় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমার আত্মীয়। সেই সূত্রেই আমার বাড়িতে পারিবারিক মিলনমেলায় অংশগ্রহণ করেন। রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনা মন্ত্রীমহোদয় আমার আমন্ত্রণে কিছু সময় আমার বাড়িতে অবস্থান করেন ও দুপুরের খাবার গ্রহণ করেন।’

কিশোরগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন বলে তিনি লিখেছেন।

এর আগে ডিবি কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরীকে মধ্যাহ্নভোজ করার হারুন।

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে  ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খাওয়ান তিনি।