সোনারগাঁও থেকে খাবার এনে গয়েশ্বরকে আপ্যায়ন করলেন হারুন

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:৩১ পিএম

এ যেন রাজকীয় আপ্যায়ন! পাঁচ তারকা হোটেল থেকে নানা পদের খাবার এনে মধ্যাহ্নভোজ করানো হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের জন্য আনা দুপুরের খাবারের মেন্যুতে ছিল- পোলাও, খাসি ও মুরগির মাংস, মাছ, সবজি এবং নানান জাতের ফলসহ ডেজার্ট।

সোনারগাঁও হোটেল থেকে আনা এসব খাবার বিএনপিকে নেতাকে নিজ হাতে পরিবেশন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। এরপর দুজনে একসঙ্গে বসে খাবার খান। 

নিষেধ অমান্য করে অবস্থান কর্মসূচি চালাতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা সহিংসতায় জড়ানোর পর শনিবার সকালে গয়েশ্বর চন্দ্রকে হেফাজতে নিয়েছিল পুলিশ। এরপর তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা কার্যালয়ে। 

সেখানেই তাকে আপ্যায়িত করেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন। মধ্যাহ্নভোজনের কিছু সময় পর গয়েশ্বরকে ছেড়েও দেয়া হয়। তাকে পৌঁছে দেয়া হয় পুলিশের গাড়ি করেই।  

image


আবার বিএনপির এই নেতা আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও ঢাকার গোয়েন্দা প্রধান হারুন বলেছেন, তাকে ‘সেভ’ করার জন্য নিয়ে আসা হয়েছিল।

এদিকে নিষেধ অমান্য করে কর্মসূচি পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করে পুলিশ। 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিনিধি পাঠিয়ে আমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। আমানের জন্য প্রধানমন্ত্রী পাঠিয়েছেন দুপুরের খাবার, মৌসুমি ফল ও জুস। 

আমান এসব উপহার গ্রহণ করে মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর