নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির সামনে জমিতে পাহাড়ি ঢলে জমানো পানিতে ডুবে রবিউল নামে এক ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জুলাই) বিকালে সাড়ে ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
নিহত রবিউল উপজেলার কালহালা গ্রামের হৃদয় মিয়ার একমাত্র শিশু সন্তান। তার ছোট চাচা মামুন বিকাল ৩টার দিকে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।
আরও পড়ুন: পদ্মায় বিলীন কাঞ্চনপুর ইউনিয়নের তেরোটি মৌজার ১২টি
নিহত শিশুর পরিবারের সূত্রে জানা যায়, রবিউল শনিবার সকলের অজান্তে ঘর থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর শিশুটির চাচা মামুন বাড়ির সামনে পাহাড়ি ঢলে জমানো পানিতে রবিউলকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন।
হাসপাতালে আনার আগেই শিশুটি মৃত্য হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক একরামুল হক।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, হাসপাতালে পুলিশের একটি দল পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি ।
একাত্তর/এসজে