সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এই ঘটনা ঘটে।
রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসে ফোন করে বাসে অগ্নিসংযোগের কথা জানায় স্থানীয়রা। দ্রুত ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে বাসটি পার্কিং অবস্থায় থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রাসেল মোল্লা জানান, দুর্বৃত্তরাই মৌমিতা পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি৷
এর আগে শনিবার বিকালে রাজধানীর মালিবাগ মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে হতাহতের কোনো ঘটেনি। এসব ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।