বান্দরবানের লামায় ট্রাক-মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন।
রোববার (১১ জুলাই) দুপুরে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- চিনু দে ও রুপসি দাশ। নিহত ও আহতরা আলীকদম উপজেলার ভরির মুখ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় ট্রাক, মাহিন্দ্র ও মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তদন্ত শেষে দুর্ঘটনার কারণ ও বিস্তারিত জানা যাবে।
একাত্তর/এসি