নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ১৮, আইসিইউতে তিনজন

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৮ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভর্তি রোগীদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। তাদের মধ্যে একজন এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। অন্য একজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছিলেন, ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৩৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে চারজন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল।

অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ দুটি পৃথক চিকিৎসক দল গঠন করে।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত তাদের সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি বিশেষায়িত চিকিৎসাসেবা শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার ‘জামিয়া আশরাফিয়া’ মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বিষাক্ত ও ঘন ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ভবন থেকে দ্রুত বের হতে গিয়ে অনেক শিক্ষার্থীর শ্বাসের সঙ্গে ধোঁয়া ফুসফুসে প্রবেশ করে। এতে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

কাঁচপুর ফায়ার সার্ভিস জানায়, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

একাত্তর/কেআই
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসায় লাগা আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৯৪ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে...
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৩ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষ ও সরাসরি আগুনে পোড়া না গেলেও ঘন...
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনার রেশ ও ক্ষোভের মধ্যেই এবার নারায়ণগঞ্জে আরেকটি নৃশংস শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। জেলার সদর উপজেলার ফতুল্লা থানার...
নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী এলাকায় নাছির (৬০) নামের এক ডিশ ব্যবসায়ীকে তার নিজ প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চানমারী এলাকায় ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামের...
নেত্রকোনার মদনে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ও...
আকাশে তখন রীতিমতো ত্রাসের রাজত্ব! বোমার হুমকি দিয়ে বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করলেন এক যাত্রী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে নিউ অর্লিন্সগামী একটি ফ্লাইটে এই আকস্মিক হুলস্থূল কাণ্ডে শেষ পর্যন্ত...
তিন হাজার ৩০০ বছর আগের তলোয়ার, তাও আবার একেবারে ধারাল! ইতালির রোমের উত্তর-পশ্চিমে অবস্থিত মেজ্জানো লেকের তলদেশ থেকে উদ্ধার হয়েছে ব্রোঞ্জ যুগের এক দুর্দান্ত ও অমূল্য রত্ন। পানির নিচে দীর্ঘ তিন...
রাজধানীর গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারালেন দুই নারী। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর