রায়পুরে বোমা সন্দেহে দুধের কৌটা উদ্ধার, দুই দিন ধরে পাহারায় পুলিশ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা উদ্ধার করেছে পুলিশ। কৌটা দুটির ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দুই দিন ধরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়ির পেছন থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাতের ঘটনায় তিনজন আহত হন। ওই ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া বাসার সন্ধান পায় পুলিশ। পরে সোমবার ওই বাসা থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তার বাসার পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাউডার দুধের কৌটার সন্ধান পাওয়া যায়।

স্থানীয় লোকজন কৌটা দুটির মুখ খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পান। খবর পেয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌটা দুটি উদ্ধার করেন। নিরাপত্তার স্বার্থে সেগুলো আপাতত নিরাপদ স্থানে রেখে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা শিকদার জানান, বাড়িটির আগের মালিক ঢাকায় বসবাস করেন। পরে বাড়িটি অন্য একজনের কাছে ভাড়া দেওয়া হয়। একজন বাড়িটি ভাড়া নিয়ে সেখানে দুজনকে থাকতে দিয়েছিলেন বলে তারা জানতে পেরেছেন। তবে বর্তমানে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাড়ির পেছনের একটি জায়গায় মাটির নিচে কৌটা দুটি পাওয়া যায়। সেগুলোর ভেতরে কী রয়েছে, তা তারা নিশ্চিত নন। মঙ্গলবার থেকে পুলিশ সেখানে অবস্থান করছে।

হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দন্তোষ ত্রিপুরা বলেন, উদ্ধার হওয়া কৌটা দুটি বিদেশি পাউডার দুধের। প্রতিটির ওজন আনুমানিক তিন থেকে চার কেজি হতে পারে। প্রাথমিকভাবে কৌটাগুলোর ভেতরে আঠালো ফিতা দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর থেকেই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পরবর্তী ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দন্তোষ ত্রিপুরা বলেন, ‘উদ্ধার হওয়া কৌটা দুটি বিদেশি পাউডার দুধের। প্রতিটির ওজন আনুমানিক তিন থেকে চার কেজি হতে পারে। প্রাথমিকভাবে কৌটাগুলোর ভেতরে আঠালো ফিতা দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর থেকেই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পরবর্তী ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বুধবার বিষয়টি আদালতকে জানিয়ে আবেদন করা হবে। আদালতের নির্দেশনা পাওয়ার পর বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তা নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত ঘটনাস্থলে পুলিশি পাহারা অব্যাহত থাকবে।’

কৌটা দুটির ভেতরে আসলে কী ধরনের বস্তু রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/কেআই
লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও দেশীয় অস্ত্রের হামলায় বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন। ‘এক লাখ টাকার বিনিময়ে’ চুক্তিতে এই হামলা চালানো হয়েছে বলে আটকের পর স্থানীয় জনতার কাছে...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ...
চৌমুহনী থেকে লক্ষ্মীপুর হয়ে রায়পুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এ নিয়ে...
তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী পর্বের আগে বিশ্বনেতা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৫১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া...
নেত্রকোনার মদনে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর